প্রায়ত হলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচুত্যানন্দন, বয়স হয়েছিল ১০১ বছর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম-এর অন্যতম প্রতিষ্ঠাতা ভিএস অচুত্যানন্দন। শতবর্ষ পেরিয়ে জীবনযুদ্ধে শেষ হল তাঁর।

সোমবার কেরালা একটি হাসপাতালে মারা যান তিনি। মাসখানেক আগে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে মনেপ্রাণে কম্যুনিস্ট আদর্শকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। শ্রমিক অধিকার, জমি সংস্কার এবং সামাজিক ন্যায় নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

১৯৬৪ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম তৈরি হয়েছিল। ৯ জন সদস্যর হাত ধরে তৈরি হওয়া দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ভিএস। এর আগে বাকি আটজনই প্রয়াত হয়েছিলেন। এবার না ফেরার দেশে চলে গেলেন দেশের এই প্রবীণ বামনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*