ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠানে অসুস্থ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় ও মদন মিত্র, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। সাংসদ শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র।

আজ সকাল থেকেই ছিল প্রচন্ড রোদ, গরমও ছিল অনেকটাই। সেই গরম আর তীব্র রোদে কাবু হয়ে সভামঞ্চ থেকে বের করে নিয়ে যেতে হল সাংসদ শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্রকে। তাঁদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দিলেও, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র। এ বছর ব্যতিক্রম শুধু আবহাওয়ায়, সাধারণত এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এদিন ভরদুপুরে রোদ আর আর্দ্রতা ছিল তীব্র। তার জেরেই ৪ জন অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে।

জানা যায়, শহীদ দিবসের মঞ্চের কাছাকাছি মেডিক্যাল ক্যাম্প রাখা হয়। এবারও সেই ব্যবস্থা ছিল, তবে পরিস্থিতি বুঝে চার নেতাকেই সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম। দলের অসুস্থ সদস্যদের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*