সুস্মিত মজুমদার :
কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলে বাড়ি মিউটেশনের জন্য ঘুষ চাওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। সোমবার, ২৩ নভেম্বর, ডামডুম বিরপাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ACB। অভিযোগ, কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর ৪,৫০০ টাকা ঘুষ দাবি করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই টাকা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ACB-র ফাঁদ অভিযানে ঘুষের ৪,৫০০ টাকা গ্রহণ করার সময় মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট সেলের ইনস্পেক্টরকেও গ্রেফতার করা হয়েছে।
দু’জনকেই গ্রেফতার করা হয়েছে বলে ACB সূত্রে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Be the first to comment