রাজ্যে গোমাতাকে আর কাটা যাবে না, আনা হচ্ছে আইন, গুরুত্ব গোসেবায় 

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্য সরকার গরু কাটা নিষিদ্ধ করছে। এই মর্মে কঠোর আইন আনা হবে। জোর দেওয়া হচ্ছে গোসেবা, গোশালা উন্নয়ন, পরিষেবায়। এর জন্য মিলবে সরকারি সহায়তাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পরিস্কার এই সব বলে জানিয়ে দেন, রাজ্যে গোমাতাকে আর কোন ভাবে কাটা যাবে না। এর জন্য ১৯৫০ সালের পশু নিধন আইন কার্যকর করা হবে বলে তিনি জানান।

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে গোশালা, গোরক্ষায় বিশেষ জোর ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে কোনভাবেই গোমাতা হত্যা করা যাবে না বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন। তবে লাইসেন্সপ্রাপ্ত কসাইখানাগুলির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কাজ হবে। অত্যাচার করে গোহত্যা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।

এই সব নিয়ে তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন। আনা হবে বিলও। আইন থাকা সত্বেও লুকিয়ে চুরিয়ে এই সব কাজ হয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বয়স্ক, অশক্ত গরুদের রক্ষণাবেক্ষণের জন্য সরকার বছরে এক লক্ষ টাকা দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*