REKHA PATRA: চিকিৎসায় মিলছে সাড়া, এখনও বিপদমুক্ত নন বিজেপি বিধায়ক রেখা পাত্র

Spread the love

প্রতিবেদন: এখনও বিপদমুক্ত নন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। ইএম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে আপাতত তিনি চিকিৎসাধীন। শরীরে বিষক্রিয়া জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার তাঁকে এই হাসপাতালে আনা হয়। সর্বশেষ আপডেট, এখনও বিপদমুক্ত হননি রেখা। ভেন্টিলেশনেই রয়েছেন। তবে এর মধ্যে স্বস্তির খবর, নতুন করে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। সামান্য উন্নতি দেখা গিয়েছে। এর আগে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় আনা হয়। তবে কীভাবে তাঁর শরীরে বিষক্রিয়া ঘটল, তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*