রোজদিন ডেস্ক: জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াই এ তাঁরা ইন্ডিয়া জোটে থাকলেও রাজ্য স্তরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বলে সিপি এম জাতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি রবিবার জানান। আসন্ন পুর ভোটে মমতাপন্থী তৃণমূলের সঙ্গে তাঁদের দলের বোঝাপড়া হবে কিনা প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। আর এস এসের ফ্যাসিবাদ, বিজেপি কে প্রতিহত করতে জাতীয় স্তরে ইন্ডিয়া মঞ্চ হয়েছে। রাজ্যে পরিস্থিতি আলাদা। কেরলমে কংগ্রেসের সঙ্গে তাঁদের লড়াই, ইন্ডিয়া জোটে তাঁরা উভয়েই আছেন।
রাজ্য স্তরে বিজেপি কে রুখতে তাঁদের দল যে মমতাপন্থী তৃণমূলের সঙ্গে হাত মেলাবে না, তার ইঙ্গিত মেলে।
উল্লেখ্য, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, চোর ও চর এর থেকে সতর্ক থাকতে হবে।। নাম না করলেও ইঙ্গিত খুব পরিস্কার বলে রাজনৈতিক মহল মনে করেন।
রাজ্যে সিপিএম বিজেপি, তৃণমূল উভয়ের বিরুদ্ধেই লড়বে বলে সেলিম পরিস্কার জানিয়েছেন।

Be the first to comment