রোজদিন ডেস্ক :
বিয়েবাড়ি থেকে ফেরার পথে আজ ভোরে বিহারের পাটনার কাছে আত্মগোলায় পথ দুর্ঘটনায় চার জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। গাড়িতে ফেরার সময় উল্টোদিক থেকে আসা ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও চার জন আহত হন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও তিন মহিলা প্রাণ হারান। কিভাবে এই দুর্ঘটনা হল পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment