- রাস উৎসব উপলক্ষে আজ মায়াপুর ও নবদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়াপুরের চৈতন্যদেবের মন্দিরে যাবেন। মন্দিরে পুজো দেবেন ও গো-মাতার সেবায় অংশ নেবেন। যোগনাথতলায় গৌরাঙ্গিনী পুজোয় থাকবেন মুখ্যমন্ত্রী। কুটিরপাড়ায় ভারতমাতার পুজোতেও থাকবেন।
- বিজেপি-তে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে গুরুত্বপূর্ণ পদও দিল বিজেপি। ওবিসি মোর্চার ন্যাশনাল এগজেকিউটিভ কমিটিতে স্পেশাল ইনভাইটি হিসাবে তাঁকে নিয়োগ করা হল।
- হাসপাতাল চত্বরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা এবং সম্পত্তি ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিতে চলেছে স্বাস্থ্য ভবন। অভিযুক্তদের বিরুদ্ধে ‘ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনস (প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি) অ্যাক্ট ২০০৯ কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার এবং কলকাতা-সহ সব পুলিশ কমিশনারেটের কমিশনারদের কাছে এই মর্মে জরুরি নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।
- সাইবার প্রতারণার একটি অভিযোগ দায়ের হয় কর্নাটকের কলবুরগি থানায়। ওই ঘটনার তদন্তে নেমে কর্নাটক সাইবার পুলিশ শান্তিপুরের ১৫ জন বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরানোর হদিশ পান। শনিবার সকালে শান্তিপুরে আসেন কর্নাটকের কলবুরগি সাইবার পুলিশ স্টেশনের তদন্তকারীরা।
- রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সংস্কারের জন্য প্রায় ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
- কুপার্স কলোনিতে বেআইনি জুয়ার ঠেক ভাঙতে গিয়েছিলেন নদিয়ার রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাস। সেখানে বচসায় জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ উঠেছিল, তোলাবাজির পাশাপাশি মারধর করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পিয়ালিকে গ্রেপ্তার করা হয়েছিল।
- শনিবার সেই মামলায় পিয়ালির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল রানঘাট মহকুমা আদালত। এ দিন রানাঘাট আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ঘটনার কেস ডায়েরি ও ইনজুরি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। এ বিষয়ে বিজেপি নেত্রীর আইনজীবী মৃন্ময় চক্রবর্তী বলেন, ‘পিয়ালির বিরুদ্ধে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া, মেরে হাত-পা ভেঙে দেওয়ার মতো অভিযোগ ছিল। কিন্তু ইনজুরি রিপোর্টে এই সব কিছুই ছিল না।
- ফ্ল্যাটের দলিলে গাড়ি রাখার নির্দিষ্ট জায়গার উল্লেখ নেই। তা হলে শুধু ফ্ল্যাট কেনার সুবাদে পার্কিংয়ের জায়গার উপরে অধিকার দাবি করা যায় না। ফ্ল্যাটের সঙ্গে গাড়ি পার্কিংয়ের অধিকার অটোমেটিক হস্তান্তরিত হয় না। এ কথা স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
- আজ রবিবারও কলকাতায়-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে তার পরে অবশ্য পরিবর্তন হতে পারে আবহাওয়া। সঙ্গে কমতে পারে তাপমাত্রাও।
- ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এক দিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আর অন্যদিকে আওয়ামি লিগের মিছিল।

Be the first to comment