BUS TICKET BOOKING: দূরপাল্লার বাসে অনলাইন টিকিট কাটায় নয়া নিয়ম, নেপথ্যে কি মহিলাদের ফ্রি টিকিট চক্র?

Spread the love

প্রতিবেদন: এবার দেদার দূরপাল্লার সরকারি বাসের টিকিট অনলাইনে কাটা যাবে না। এই নিয়ে নয়া নিয়ম জারি করতে চলেছে পরিবহণ দফতর। নতুন নিয়মে এবার থেকে মোট টিকিটের মাত্র ৩০ শতাংশ থাকবে অনলাইনে, তার মধ্যেই থাকবে মহিলাদের ফ্রি টিকিটের কোটাও। আর বাকি ৭০ শতাংশ টিকিট থাকবে অফলাইনে। এই টিকিট বাস ডিপোয় গিয়ে কাউন্টার থেকে কাটতে হবে। ডব্লিউবিটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসি-সব পরিবহণ নিগমেই এই নয়া নিয়ম চালু হতে চলেছে। মনে করা হচ্ছে মহিলা যাত্রীদের যাতায়াতের ফ্রি টিকিট চক্রকে রুখতেই এই ব্যবস্থা করল সরকার। কিন্তু কেন, কোথায় সমস্যা? নতুম সরকার আসার পর সরকারি বাস পরিষেবা মহিলাদের জন্য ফ্রি করা হয়েছিল। এমনকী দূরপাল্লার বাসও ফ্রি করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির চক্র গজিয়ে উঠেছিল। তারা অনলাইনে দেদার ফ্রি টিকিট বুক করে রাখছিল আগে থেকে। কিন্তু যাত্রার সময় সেই সব টিকিটের যাত্রীদের দেখা মিলছিল না। কিন্তু বুক হয়ে থাকায় আর টিকিটও বিক্রি করা যাচ্ছিল না। ফলে ফাঁকা যাচ্ছিল একের পর এক বাস। আর্থিক ক্ষতি হচ্ছিল নিগমের। এই চক্রকে রুখতেই এবার এই নিয়ম আনল পরিবহণ দফতর।এর ফলে যাদের সত্যিই বাসের টিকিট প্রয়োজন তাঁরা টিকিট পাবেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সরকারের ক্ষতিও কমবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*