Durgapur, থানার লক আপ থেকে পলাতক গাড়ি চোর!

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুর্গাপুর থানার লক আপ থেকে পলাতক এক গাড়ি চোর! পুলিশের চোখে ধূলো দিয়ে লক আপের ভাঙা জানলা দিয়ে সে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় দুর্গাপুরের কোক ওভেন থানার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। কার গাফিলতিতে এই অভিযুক্ত গাড়ি চোর পালালো তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আসানসোল – দুর্গাপুরের কমিশনার প্রণব কুমার।
স্থানীয় সূত্রে প্রকাশ, গাড়ি চুরির অভিযোগে অভিযুক্ত মনোজ চক্রবর্তী কে বিহার থেকে ধরে নিয়ে আসে পুলিশ।। শনিবার রাতে সবার চোখে ধূলো দিয়ে সে উধাও হয়। এই ঘটনা সামনে আসতে পুলিশ মহলে তোলপাড় ওঠে। পলাতক অভিযুক্ত র খোঁজে তৎপর হয় পুলিশ। লক আপের জানলা ভাঙা ছিল কেন এই সব নিয়েও চাপান উতর চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*