রোজদিন ডেস্ক :
রাজ্যের তথ্য, সংস্কৃতি দফতরের প্রাক্তন আধিকারিক মালবশ্রী দাশের (৭৩) জীবনাবসান হয়েছে। তিনি রাজ্য সঙ্গীত একাডেমির সদস্য সচিব হিসাবে অবসর গ্রহণ করেন।
তাঁর স্বামী প্রসাদ রঞ্জন দাশ রাজ্য সরকারের মুখ্য স্থপতি ছিলেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের সদস্য।
গোখেল স্কুল, প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্রী মালবশ্রী দীর্ঘ দিন কর্মসূত্রে মহাকরণে ছিলেন। সহকর্মী রা ছাড়া ও সাংবাদিকদের সঙ্গে তাঁর হৃদ্য সম্পর্ক ছিল। সুভদ্র, স্নেহশীল, হৃদ্য ব্যবহারে সবার মন জয় করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে প্রচার মাধ্যম মহলে শোকের ছায়া নেমেছে। প্রয়াত মালবশ্রী দাশে তাঁর স্বামী, পুত্র, কন্যা, জামাতা, পুত্রবধূ, দৌহিত্রী ও অগণিত গুণমুগ্ধকে রেখে গেছেন।

Be the first to comment