রোজদিন ডেস্ক: নতুন প্রজন্ম সাবেকি ব্যবস্থার আগল ভাঙতে চায়। তারা বিকল্প চায়। ক্ষোভ নিয়ে পথে নেমেছে তারা। পথ ও তারা দেখাবে বলে এক আলোচনা সভায় মত ব্যক্ত করেছেন নতুন প্রজন্মের উজ্জ্বল এক ঝাঁক প্রতিনিধি।
রবিবার সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের আলোচনা সভায় মূল বিষয় ই ছিল নতুন প্রকন্মের আন্দোলন। প্রসঙ্গত উঠে আসে দিল্লির যন্তর মন্তরের দেশব্যাপী সাড়া জাগানো আন্দোলনের কথা ও। সেই আন্দোলনে অংশ নেওয়া ঐশী ঘোষ, সখি বন্ধু নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
নতুন প্রজন্মের কথা বলেন দীপ্সিতা ধর।
ঐশী ঘোষ বলেন, কিভাবে যন্তর মন্তরের আন্দোলনে শুধু পড়ুয়া না, বহু শ্রমজীবী তরুণ, দিন মজুর রা ও অংশ নিয়েছিলেন।। শিক্ষার ব্যর্থতা অনুভব করেছিলেন।।
সমাজ মাধ্যমে কিভাবে দাবানলের মত ওই আন্দোলন ছড়িয়ে পড়েছিল তা জানান তরুণী সখি।
শুধু চাকরি বা পরীক্ষার অনিশ্চয়তা না, শিক্ষার অধিকার, সামাজিক বৈষম্য, গণতন্ত্র রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও চায় জেন জি।
ধারালো বক্তব্য, যুক্তি বাদ দিয়ে নিজেদের মতামত কে তুলে ধরার এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক সীমা চিস্তি।
সিপি এমের জাতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, বিমান বসু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Be the first to comment