রোজদিন ডেস্ক: তিন বছর আগে তার মাকে খুনের দায়ে জেলে যান বাবা। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।। ওই ভয়ঙ্কর ঘটনা র সাক্ষী ছিল কিশোরী সায়নী শিকারি। বাবা জেলে যাওয়ার পর থেকে মামাবাড়ি তে থাকত সে। শনিবার সেখানে তার ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।।
সূত্রের খবর, মায়ের খুনের প্রধান সাক্ষী ছিল সায়নী। তার মামাবাড়ির অজান্তে জামিনে মুক্ত বাবার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কিনা কেউ জানেন না। শনিবার বিকেলে কেউ বাড়ি ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে কিশোরীর দাদু তার ঝুলন্ত দেহ দেখে শিউরে ওঠেন। প্রতিবেশী রা তাঁর আর্তনাদ শুনে আসেন। পুলিশে খবর দেন।
সায়নীর মামাবাড়ি র দন্দেহ, জেল ফেরত তার বাবা সমীর কোন ভাবে মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। মানসিক চাপ না অন্য কিছু, সায়নীর রহস্য মৃত্যুতে তদন্ত করছে পুলিশ।

Be the first to comment