MILK SUPPLY: সরকারি দুধ সরবরাহে টান হাওড়ায়, টানা ২২ দিন বন্ধ বাংলার ডেয়ারির দুধ সাপ্লাই

Spread the love

রোজদিন ডেস্ক: সরকারি দুধ সরবরাহে টান পড়ল হাওড়ায়। অভিযোগ, গত ২২দিন ধরে হাওড়ায় সরকারি দূধের ডিপো বাংলার ডেয়ারি (পূর্বতন মাদার ডেয়ারি) বুথে লিকুইড দুধের সাপ্লাই বন্ধ রয়েছে। এর জেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কেন দুধ সরবরাহ বন্ধ, আর কবেই বা আবার সাপ্লাই শুরু হবে তা কেউই বলতে পারছেন না। ফলে বেশি টাকা দিয়ে বেসরকারি কোম্পানির প্যাকেটের দুধ কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। জানা গিয়েছে, গত ২৯ অক্টোবরের পর থেকে লিকুইড লুজ দুধ সাপ্লাই হঠাৎই বন্ধ হয়ে গেছে। আগাম কোনও নোটিশও দেওয়া হয়নি। বাংলার ডেয়ারির এক লাইসেন্স হোল্ডার জানান, লুজ লিকুইড দুধ ৪০ টাকা লিটার ছিল। ২৮ অক্টোবর সেই দাম বেড়ে ৪৫ টাকা করা হয়। কিন্তু তার পরের দিন থেকেই ওই দুধ আসা বন্ধ হয়ে যায়। প্যাকেট দুধের দাম ৬৪ টাকা লিটার। বেশি দামের ওই দুধ বাধ্য হয়ে মানুষকে কিনতে হচ্ছে। অনেকে আবার দুধ না কিনে ফিরে যাচ্ছেন। আমরা বাংলার ডেয়ারির কণ্ট্রোলরুমে ফোন করেও কোনও সদুত্তর পাইনি। দুধের মতো অত্যাবশ্যকীয় একটা দ্রব্যের ২২ দিন ধরে সরবরাহ বন্ধ। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। কিন্তু বহু মানুষ এই লিকুইড লুজ দুধের ওপর নির্ভরশীল। এতে সরকারের আয়ও কমছে। কবে থেকে লুজ লিকুইড দুধ আবার পাওয়া যাবে বা আদৌ আর পাওয়া যাবে কিনা সেই বিষয়ে কিছুই জানতে পারছি না। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা বাংলার ডেয়ারির এইরকম বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মানুষ। তাঁরা বলছেন, বেসরকারি দুধ কোম্পানিগুলিকে সুবিধা পাইয়ে দিতে এটা করা হয়েছে। এভাবে বেশি দাম দিয়ে মানুষকে প্যাকেট দুধ কিনতে বাধ্য করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*