রোজদিন ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ রবিবার দুদিনের সফরে দিল্লি এলেন।।প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর এটি প্রথম ভারত সফর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে।
বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা,জলবিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা ইত্যাদি বিষয়ে তাঁদের আলোচনা হবে বলে সূত্রের খবর।
এই সূত্রে প্রকাশ, অযোধ্যা থেকে নেপালের জনকপুর অবধি নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হতে পারে। যা রামায়ণের৷ ঐতিহ্য রক্ষার কাজ করবে। জনশ্রুতি অনুযায়ী অযোধ্যা যেমন রামের জন্মস্থান, সীতা জন্মেছিলেন জনকপুরে।। এই ট্রেন চালু হলে উভয় দেশের ধর্মীয় পর্যটন উন্নয়ন হবে, রামায়ণ ও বৌদ্ধ ক্ষেত্র ও এতে যুক্ত হবে।। গত পাঁচ নভেম্বর এই ট্রেনের ট্রায়াল রান হয়। যা নিয়ে উভয় পক্ষ ই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Be the first to comment