দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ভারতে এসেছে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তাঁকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেওয়া হলো ‘গার্ড অফ অনার’।
  2. নবান্নের কাছে দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনার মুখে একটি যাত্রিবাহী বাস। বাসের ধাক্কায় জখম একজন বাইকারোহী, অন্যজন সিভিক ভলান্টিয়ার। দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
  3. বালুরঘাট মায়াপুরের মধ্যে এ বার সরাসরি চালু হল সরকারি বাস পরিষেবা। সোমবার সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করা হয়।
  4. ঝাড়গ্রাম শহরে জুবিলি বাজারের কাছে রাস্তার উপর লাল ব্যাগ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। ব্যাগটিতে সন্দেহজনক কিছু রয়েছে এই আশঙ্কায় খবর গিয়েছে বম্ব স্কোয়াডে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
  5. প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার মা সৈইরা দেবী। বয়স হয়েছিল ৯১ বছর। সোমবার সকালে জামশেদপুরে টাটা মোটরস-এর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
  6. ঝাড়খণ্ডের গিরিডিতে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের বাস। মৃত এক দম্পতি। জখম ১২ জনেরও বেশি।
  7. বিহারের বৈশালী জেলায় নীতীশ সেতুর উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রীর ছবি লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগে গ্রেপ্তার ৪ জন।
  8. প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে পনেরো বছরের বড় স্বামীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। উত্তরপ্রদেশের লখনৌয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে জ্যোতি কাশ্যপ নামে বছর পঁচিশ বয়সি মহিলাকে গ্রেপ্তার করা হয়।
  9. রুটিন মহড়া চলার সময়ে সেনাবাহিনীর সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দুই জওয়ানের। হরিয়ানার হিসার জেলার ভোজরাজ গ্রামে শনিবারের দুর্ঘটনা খবর সোমবার সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত দুই জওয়ানের নাম নায়েক মণীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার।
  10. দুই প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওডিশার সুবর্ণপুরে। জানা গিয়েছে, এই ঘটনায় মৃতের নাম সুদাম নাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*