BJP MLA হেমন্ত বাগ অসুস্থ, আনা হল কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : 
আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ অসুস্থ। গতকাল তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি কর্মসূচি চলাকালীন কোমর ও পিঠে যন্ত্রণা হওয়ায় দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁর খোঁজ খবর নেন। তাঁর পরামর্শে আজ তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তাঁর সঙ্গে আছেন।
গতকালই বিজেপি বিধায়ক রেখা পাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*