January থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদে প্রতি মাসে বিল দেওয়া হবে

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্য বিদ্যুৎ পর্ষদে আগামী জানুয়ারি মাস থেকে প্রতি মাসে গ্রাহক রা বিদুৎ বিল পাবেন। এতদিন পর্ষদ এলাকায় প্রতি তিন মাস অন্তর গ্রাহকদের মিটার রিডিং নেওয়া ও একসঙ্গে আগাম তিন মাসের বিদ্যুৎ বিল পাঠানো হোত।

আজ মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, জানুয়ারি থেকে প্রতি মাসে মিটার রিডিং নিয়ে প্রতি মাসেই বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন।

উল্লেখ্য, সিইএসসি এলাকায় প্রতি মাসে বিদ্যুৎ খরচ কত হয়, তার রিডিং নিয়ে বিল দেওয়া হয়। বিদুৎ পর্ষদ এলাকায় প্রতি তিন মাস অন্তর রিডিং, আগাম বিল নিয়ে গ্রাহকদের বড় অংশেরও ক্ষোভ আছে। গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনে এবার রাজ্য সরকার বিদ্যুৎ পর্ষদ এলাকায় ও মাসিক বিদুৎ বিল চালু করতে চলেছে।

মুখ্যমন্ত্রী আর ও জানান, এখন রাজ্যে আগের আমলের মত উদ্বৃত্ত বিদ্যুৎ নেই। ডিসেম্বর থেকে তাঁরা বিদুৎ কিনবেন। আগের সরকারের আমলে রাজ্যে শিল্প, কল কারখানা না থাকায় বিদ্যুৎ এর খরচ কম হোত বলে তিনি জানান। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*