রোজদিন ডেস্ক :
রাজ্যে সরকারি চাকরিতে পরীক্ষা দিতে আর কোন ফি দিতে হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেন। প্রশাসনিক বৈঠক সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের খরচ অনেক কমেছে বলে জানান তিনি। যা আগের সরকারের আমলে অনেক বেশি ছিল।
মুখ্যমন্ত্রী বলেন, বেকার যুবক যুবতীদের থেকে সরকারি পরীক্ষায় বসার জন্য ফি নেওয়া সঙ্কীর্ণতার পরিচায়ক বলে তাঁরা মনে করেন। এখন থেকে এর জন্য আর কোন ফি দিতে হবে না।
উল্লেখ্য, এর আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে এর সবুজ সঙ্কেত দেওয়া হয়।
এর ফলে চাকরি প্রার্থী তরুণ তরুণীদের সুবিধা হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment