রোজদিন ডেস্ক :
নবান্নর কাছে এক আবাসনে অভিনব চুরি! শিবপুরের হ্যাপি গার্ডেন আবাসনে প্রায়
৪০টি ফ্ল্যাটের বাইরে থাকা জুতো চুরি করে উধাও হয়েছে চোর! এর মোট দাম প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা বলে বাসিন্দাদের দাবি। গতকাল কাক ভোরের এই চুরির ঘটনায় বিস্মিত, হতবাক তাঁরা।
স্থানীয় সূত্রের খবর, রবিবার কাকভোরে পাঁচিল টপকে এক ব্যক্তি ওখানে হানা দেয়। সেখানে থাকা জুতোর র্যাক থেকে স্নিকার্স-সহ দামি জুতো বাছাই করে দুটি ব্যাগে ভরে ফের পাঁচিল টপকেই চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে পুরো ছবিও ধরা পড়েছে।
এই ঘটনা য় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত। নবান্নের কাছে এমন ঘটনায় গোটা এলাকার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশি টহলদারি আরও বৃদ্ধি সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও করেন তাঁরা। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ধরনের চুরি শুধু ওখানে না, রাজ্যে আর কোথাও হয়েছে কিনা কেউ জানে না।

Be the first to comment