- সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানে ৮টি বিল পেশ করা হবে।’
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জানুয়ারিই মাস থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তবে শর্ত আছে। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এই ভাতা পাবেন না। শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এটা পাবেন না। সর্বোচ্চ এক পরিবারে ২ জন পাবেন। বোনেরা যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, তাঁরা এটা পাবেন না।”
- তিন মাস অন্তর বিদ্যুতের বিল আসার দিন শেষ। WBSEDCL এলাকায় এখন থেকে মাসের বিল মাসেই আসবে। সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
- তিনি বলেন, ‘প্রতি মাসে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিলও প্রতি মাসে দেওয়া হবে।’ ২০২৭-এর জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন তিনি।
- সরকারি চাকরির পরীক্ষার জন্য আর কোনও ফি দিতে হবে না। ২৩ নভেম্বর, সোমবারের পর থেকে যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, সেগুলোর জন্য কোনও পরীক্ষার ফি নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মোট ১০১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত। পিএসসি, পিআরবি, হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। কিছু ক্ষেত্রে জেলাশাসকের মাধ্যমে প্রকল্প ভিত্তিক চুক্তিনির্ভর নিয়োগ হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত আপিল নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত রাখা হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে শুনানির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
- মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তৃতীয়বার হাজিরার নোটিস সিআইডির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত তিন আইপিএস অফিসারকে না ডাকা সংক্রান্ত “ভুল” তথ্য দেওয়ার মামলায় মহুয়াকে তলব।
- গাড়ি দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নে যাওয়ার পথে সংঘর্ষে পড়ে মন্ত্রীর গাড়ি। তখন গাড়িতেই ছিলেন মন্ত্রী।
- সেবাশ্রয় মামলাতেও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল আদালত। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বাড়ানো হলো।
- ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো পলাতক অভিযুক্ত আকাশ মণ্ডল।
- ফের টুলু মণ্ডলকে সমন বীরভূম জেলা পুলিশের। সোমবার ১১ টার সময়ে মহম্মদ বাজার থানায় ডাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং মঙ্গলবার সিউড়ি থানায় বেলা ১১ টার সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ।
- ফুটপাথের হকারদের পুনর্বাসন দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরী হচ্ছে নতুন একটি বাজার । কিন্তু নির্মীয়মান সেই বাজারের ভবিষ্যৎ নিয়ে তৈরী হয়েছে ব্যাপক ধোঁয়াশা। হকারদের একটা বড় অংশই ওই নতুন বাজারে যেতে নারাজ।
- ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে প্রথম বৈঠক শেষ হলো ১৫ মিনিটেই। সোমবার দিল্লিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে এই বৈঠক হয়।

Be the first to comment