SIR’এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, ৮ই আগষ্ট তৃণমূলের সব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এ ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গেছে। আগস্ট মাসে যে কোনও দিন দুম করে সেই প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে ৮ আগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই ভুয়ো ভোটার ধরতে বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মমতা। পরে এ ব্যাপারে গত ১৫ মার্চ দলের সব সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য প্রমুখদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*