আগামী মাসেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, দিনঘোষণা বোর্ডের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৭ আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের শীর্ষ অধিকর্তা। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল।

তিনমাসেরও বেশি সময় পর এবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*