রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবারও সকাল থেকেই কার্যত মেঘলা আকাশ। সকালবেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে, আবার হঠাৎ করে ক্ষণিকের জন্য ভারী বৃষ্টিও দেখা গেছে। আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই। আজ কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস।
তবে আজ বৃহপতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনায়।
শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়।
শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।

Be the first to comment