রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সকালে চাঁদনিচক মেট্রো স্টেশনে একটি মেট্রো ঢোকার সময় হঠাৎ এক কামরার তলা থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়।
জানা গেছে এদিন সকালে মেট্রোটি শহীদ ক্ষুদিরাম স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আগুনের ফুলকি দেখা মাত্রই পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে হাজির হন ইঞ্জিনিয়াররা। রেকটিকে কিছুক্ষণের মধ্যেই খালি করে দেওয়া হয়। বেশ কিছুটা সময় পরিষেবা ব্যাহত হয় এই কারণে।
অন্যদিকে সোমবার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে একাধিক পিলারে ফাটল ধরা পড়ার কারণে। সুরক্ষার জন্য পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত ই-টেন্ডার ইতিমধ্যেই প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Be the first to comment