রোজদিন ডেস্ক : টেক্সাস-এ হনুমানের মুর্তি নিয়ে আপত্তির জেরে রীতিমত বেকায়দায় ট্রাম্পের দলের নেতা আলেকজান্ডার ডানকান। গত বছর টেক্সাসে নব্বই ফুট উঁচু এই বিশাল হনুমান মুর্তি স্থাপিত হয়। ওখানকার হিন্দুদের উদ্যোগে অষ্টলক্ষি মন্দিরে এই সুবিশাল মুর্তি বসানোর পর থেকেই তা নিয়ে সমালোচনা কটাক্ষের তির ধেয়ে আসে। মূলত ট্রাম্পের অনুগামীরাই তা করেন বলে অভিযোগ। এবার টেক্সাস থেকে সেনেট প্রার্থী ডানকানের সমাজ মাধ্যমে মন্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
এর আগে হনুমানের এই মুর্তিকে “দানবিক” বলে ও আখ্যা দেওয়া হয়। ডানকানের বক্তব্য, “আমরা কেন এক মিথ্যা হিন্দু দেবতার মিথ্যা মুর্তি কে বসানোর অনুমতি দিয়েছি? আমরা খ্রিস্টান জাতি।”
তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। টেক্সাসের হিন্দু আমেরিকান ফাউন্ডেশন-সহ হিন্দু সংগঠনগুলি এর তীব্র প্রতিবাদ করেন। আমেরিকার মত দেশে কিভাবে এই ধরনের ধর্মীয় বিদ্বেষ বক্তব্য রাখা হয়, তা নিয়ে ধিক্কার জানান তাঁরা। ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চান, ওঁকে (ডানকা) শৃঙ্খলাবদ্ধ কেন করা হবে না?
ভারতের ওপর ট্রাম্প প্রশাসন শুল্ক হার বৃদ্ধি সহ একের পর এক চাপ সৃষ্টির আবহে হনুমান মুর্তি নিয়ে ডানকানের মন্তব্য ঘৃতাহুতি দিল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রাম ভক্ত হনুমান উত্তর ভারত সহ দেশের বহু জায়গায় দেব জ্ঞানে পূজিত হন, তাঁকে নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ এখানকার মানুষও।

Be the first to comment