- আজ দ্বিতীয়া, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ব্রহ্মচারিনী মাকে শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে দ্বিতীয়ার শুভেচ্ছা জানান।
- রাজ্যবাসীকে দ্বিতীয়ার শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সকলকে শুভ দ্বিতীয় জানান।
- নবরাত্রি দ্বিতীয় দিনে শক্তিরূপিনি মা কে সম্মান জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন রবার্ট ভদ্র।
- প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাস্তায় রাস্তায় ব্যাপক যানজট। পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে বেসামাল কলকাতা। বৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃতের সংখ্যা বাড়লো অন্তত আটজন।
- পহেলগাঁও তে নিহত বিতানের বাবা মাকে নিয়ে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি দক্ষিণ কলকাতার এবং জেলার বহু পূজার উদ্বোধন করেন।
- পুজোয় সম্প্রীতি। বিধায়ক জাকির হোসেনের পূজো উপহার ও বস্ত্র দান কর্মসূচিতে জনপ্লাবন। জঙ্গিপুর পার্কে পুজো উপলক্ষে ৩০ হাজার মানুষকে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিলি করেন তিনি।
- কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশনে গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করবে যন্ত্রমানবী বা এআই সানন্দা।
- ৩১ শে অক্টোবর বা তার আশেপাশে বেরোবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল। প্রসঙ্গত ২২ সেপ্টেম্বর প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে।
- আমেরিকার আপত্তি নস্যাৎ করে প্যালেস্টাইন-কে পৃথক রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন-সহ একাধিক দেশ। ফলে স্বভাবতই ক্ষুব্ধ ইসরাইল।
- সংসদীয় কমিটির বৈঠকে আইএনটিটিইউসি নেতা ও তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাট শিল্পে অচল অবস্থা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন। তার চাচাছলা বক্তব্য পাট শিল্পকে ধ্বংস করতে চাইছে বিজেপি সরকার।
- আমেদাবাদে বিমান দুর্ঘটনায়’ পাইলটের ভুল ‘এই দাবিকে দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট
- আজ জুবিন গর্গের শেষকৃত্য। গুয়াহাটির কামারকুচি এসসি, গ্রামের হাতিমুরায় হবে তার অন্তিম সংস্কার।

Be the first to comment