সরকারি টাকায় রাজনৈতিক নেতার মূর্তি কেন? তোপ শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : সরকারি টাকায় রাজনৈতিক নেতার মুর্তি কেন প্রশ্ন  তুললো শীর্ষ আদালত। তামিলনাড়ু সরকার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মুর্তি বসানোর উদ্যোগ নেওয়ায় তীব্র সমালোচনা করলেন শীর্ষ আদালতের দুই বিচারপতি বিক্রম নাথ ও প্রশান্ত কুমার মিশ্র। তামিলনাড়ু সরকারকে তাঁরা পরিস্কার জানিয়ে দেন, সরকারি টাকায় রাজনৈতিক নেতার মুর্তি বসানোর অনুমতি দেওয়া যায় না।

রাজ্য সরকার ভালিয়ুরে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্রোঞ্জ মুর্তি স্থাপনের অনুমতি চায়। তিরুনেলভেলি জেলায় রাস্তার ওপর এই মূর্তি স্থাপন নিয়ে আগেই আপত্তি জানিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত। এর ফলে আমজনতার যাতায়াত-সহ নানা সমস্যা হবে বলে তাঁরা জানিয়েছিলেন। শীর্ষ আদালত সেই রায় বহাল রেখে সরকারি টাকায় রাজনৈতিক নেতার মুর্তি স্থাপনেরও তীব্র সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*