কোরান ছুঁয়ে শপথ নিলেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি ধর্মে মুসলমান, কর্মে সমাজতন্ত্রে বিশ্বাসী৷ নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্কের নতুন মেয়র পদে কোরান ছুঁয়ে শপথ নিলেন তরুণ জোহরান মামদানি৷ নিউ ইয়র্কের বন্ধ হয়ে যাওয়া এক ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে আড়ম্বরহীন এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। নিউ ইয়র্কের মত জনবহুল, ব্যয়বহুল শহরে তিনিই প্রথম মুসলমান ও সব থেকে কমবয়সী মেয়র হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন।
কোরান শরিফ ছুঁয়ে তাঁর শপথ গ্রহণ ও ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। মাত্র ৩৪ বছরের মেয়র মামদানির এই শপথ অনুষ্ঠানে তাঁর সিরিয় বংশোদ্ভূত স্ত্রী রামা দুয়াজি সহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস তাঁকে শপথ বাক্য পাঠ করান। তাঁকে মামদানি তাঁর রাজনৈতিক অনুপ্রেরণা মনে করেন।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সুহৃদ ধন কুবের এলন মাস্ক প্রথম থেকেই মামদানির বিরোধিতা করেছিলেন। তাঁদের সব হুমকি উপেক্ষা করে শহরবাসীর ঢালাও সমর্থনে জয়ী হন মামদানি।
পরে তাঁর সঙ্গে দেখা করে ডোনাল্ড ট্রাম্প মুগ্ধ। মামদানি ও ট্রাম্পের আন্তরিক ব্যবহারে নিয়ে খুশি। এবার তিনি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে কাজ করবেন বলে সবার আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*