দিল্লিতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার তিনি ওখানে সমবেদনা বই-এ (কন্ডোলেন্স বুক) স্বাক্ষর করে বিএনপি নেত্রীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে তাঁর পরিবারকে সমবেদনা জানান।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁর এই আগমন ও শোক জ্ঞাপনে সম্মানিত বোধ করার কথা জানান।
উল্লেখ্য, বুধবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রয়াত খালেদা জিয়ার শেষ কৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*