- বড় ধাক্কা তৃণমূলে। কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘর ওয়াপসির ঘোষণা মৌসমের।
- তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ। সোমবার রাজ্যসভার সদস্যপদও ছাড়ছেন মৌসম নূর।
- আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা-বাগানের সভায় চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা অভিষেকের।
- ৫-এ ৫ চাই। বারুইপুরের মতো আলিপুরদুয়ারেও আসন্ন নির্বাচনের টার্গেট বেধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে সাসপেন্ড করা ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের।
- শনিবার সকালে অণ্ডালের বহুলা কয়লাখনি এলাকা থেকে উদ্ধার হল বস্তাবন্দি মৃতদেহ। তদন্তে পুলিশ।
- ওমর খালিদকে চিঠি দিয়ে বিজেপির রোষে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
- কাটছে ঝঞ্ঝা-কাঁটা, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে পড়বে শীত।
- বালি পাচার মামলায় ১৪টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
- শনি-রবি ও সোমবার আপ-ডাউন মিলিয়ে ১৮টি লোকাল বাতিল হাওড়া ডিভিশনে।
- আলিপুরদুয়ারে রণসংকল্প সভায় চিরকুটে লেখা প্রশ্নের জবাব দিলেন অভিষেক।
- নদিয়ায় ১২ নং জাতীয় সড়কে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।
- সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলা, আক্রান্ত ৩ পুলিশকর্মী। দূষ্কৃতীদের খোঁজে পুলিশ।
- সার-শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে রিষড়ায় ৮৫ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু।
- কোচবিহারে কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলও-র।

Be the first to comment