তৃণমূল ছাড়লেন মৌসম, সৌজন্য বজায় রেখে নতুন সমীকরণের জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : ছাব্বিশের নির্বাচনের আগে কিছুটা অপ্রত্যাশিত ধাক্কা খেলে তৃণমূল কংগ্রেস। দল ছাড়লেন তৃণমূলের রাজ্যসভার সংসদ মৌসুম নূর। আগামী সোমবার রাজ্যসভাও ছাড়ছেন তিনি। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের যোগ দেওয়ার ঘোষণা করেন মৌসম। কিন্তু দল ছাড়লেও তাৎপর্যপূর্ণভাবে নিজের পুরোনো দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে অথবা তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও নেতিবাচক শব্দ তার মুখ থেকে বের হয়নি। তাঁর এই রাজনৈতিক সৌজন্যতার প্রশংসায় এখন রাজনৈতিক মহলে। উল্টোদিকে মৌসমের দল ছাড়ার খবরে আপাতত কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্নে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন। দু-পক্ষের এই রাজনৈতিক সৌজন্য আপাতত রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এর মধ্যে থেকেও উঠে আসছে নতুন জল্পনা। ইন্ডিয়া জোটের দুই শরিকের এই আচরণ এই রাজ্যে কি আগামীদিনে নতুন কোনও রাজনৈতিক সমীকরণের জন্ম দেবে? জল্পনা কিন্তু থামছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*