বালি দুর্নীতি, ব্যবসায়ী-সহ ১৮ জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বালি দুর্নীতি নিয়ে এক ব্যবসায়ী-সহ ১৮ জন অভিযুক্তর বিরুদ্ধে সিবিআই আদালতে চার্জশিট পেশ করলো ইডি। ৪৭০০ পাতার এই চার্জশিটে ১৪৫ কোটি টাকার বালি দুর্নীতির অভিযোগ এনেছে এই কেন্দ্রীয় সংস্থা। ১৮ জন অভিযুক্ত ছাড়াও এই মামলায় ১৪টি সংস্থার বিরুদ্ধেও অভিযোগ করেছে ইডি। রাজ্যে বিভিন্ন জায়গায় অভিযান, তল্লাসি চালিয়েছে তারা। গত বছর নভেম্বরে হাওড়ার বালি থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার বালি দুর্নীতির অভিযোগ এনেছে তারা। বালি দুর্নীতিতে যুক্ত সন্দেহে তাঁকেই প্রথম গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। ধৃত ব্যবসায়ীকে হেফাজতে নেওয়ার পর তদন্ত আরও জোরদার করা হয়।বালি, সল্টলেক, বেহালা ইত্যাদি জায়গায় অভিযান করে ইডি।
সূত্রের খবর, বালি দুর্নীতির বহু টাকা বিদেশে হাওলার মাধ্যমে পাঠানো হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। পিএমএলএ-র (অর্থ নয়ছয়ের) আওতায় এই তদন্ত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*