১০ জানুয়ারি থেকে দেশব্যাপী মনরেগা বাঁচাও আন্দোলনে নামছে কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেস আগামী ১০ জানুয়ারি থেকে দেশ ব্যাপী মনরেগা বাঁচাও আন্দোলনে নামছে। ২৫ ফেব্রুয়ারি অবধি তাঁদের এই আন্দোলন চলবে বলে জাতীয় কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল আজ দিল্লিতে জানিয়েছেন। তাঁরা বলেন, নতুন ভি বি জি রামজি আইনে সব কিছু কেন্দ্রীভূত হওয়ায় কর্মসংস্থান সঙ্কুচিত হবে৷ ইন্ডিয়া জোটে থাকা রাজ্যগুলিতে এই নয়া বিধি লাগু হবে কিনা প্রশ্নে বেনুগোপাল বলেন, এই বিষয়ে তাঁরা শরিকদের সঙ্গে কথা বলবেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এই নয়া প্রকল্প কার্যকর হবে কিনা সেই বিষয়ে সংশয় ব্যক্ত করেন জয়রাম রমেশ। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে, তাদের ওপর বাড়তি ব্যয় এই নয়া প্রকল্পে চাপানো নিয়ে তাঁরা ক্ষোভ জানান। মনরেগা বাঁচাও সংগ্রামে কংগ্রেস কাজের অধিকার, পঞ্চায়েতরাজকে সুরক্ষা, মহিলা কর্মী, দলিত, আদিবাসী, গ্রামাঞ্চলের দরিদ্রদের পাশে থাকা নিয়ে প্রতিটি গ্রামে যাবে। তাঁদের দাবি নয়া ভি বি জিরাম জি প্রকল্প প্রত্যাহার করে সাবেক মনরেগা প্রকল্প চালু হোক, মানুষের কাজের অধিকার দেওয়া হোক।
জয়রাম রমেশ বলেন, এইটি শুধু মনরেগা বাঁচাও প্রচার না, এটি মনরেগা রক্ষার লড়াই। সেই লক্ষ্যে তাঁরা অবিচল বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*