রোজদিন ডেস্ক : ওড়িশা সহ ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ নিয়ে এবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। বিশেষত বিজেপি শাসিত রাজ্যে এই হেনস্থা, অত্যাচারের ঘটনা বেশি বলে তিনি জানিয়েছেন। ওড়িশায় দীর্ঘ কয়েক দশক ধরে থাকার পরও কিভাবে বাঙালি, বাংলাভাষীরা ওখানে অত্যাচারিত হচ্ছেন, তার করুণ ছবি তুলে ধরেন। এই সব বিষয়ে কেন্দ্রীয় সরকার, সংসদে তুলে ধরার আর্জি জানিয়ে রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন শুভংকর সরকার। কেন্দ্র, সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি এই সব নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁর অভিযোগ।

Be the first to comment