রাজ্যের নতুন সরকারের মুখ্যসচিব হচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক
বা সিইও মনোজ আগরওয়াল। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন।
নতুন বিজেপি সরকারের মুখ্যসচিব হিসেবে কি দায়িত্ব পেতে চলেছেন বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ কুমার আগরওয়াল? গত কয়েকদিন ধরে প্রশাসনিক মহলে এই জল্পনা ঘুরছিল। ১৯৯০ ব্যাচের আইএএস মনোজ আগরওয়াল নতুন সরকারের পছন্দের তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের প্রাক্তনী মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের অন্যতম অভিজ্ঞ আমলা। তাঁর ব্যাচের বেশ কয়েক জন অবসর নিলেও এখনও প্রশাসনিক সক্রিয়তায় এবং দায়িত্ব পালনের নিরিখে তিনি গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই পরিচিত ছিলেন। নির্বাচন কমিশনের অধীনে থেকে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা ও ভোট ব্যবস্থাপনার দায়িত্ব সামলানোয় তাঁর ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আগামী ৩১ জুলাই অবসর নেওয়ার কথা মনোজ আগরওয়ালের। তার আগে প্রায় আড়াই মাসের জন্য তাঁকে মুখ্যসচিব করা হল।


Be the first to comment