- মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে লোকভবনে শপথ নেবেন তাপস রায়। এ দিন সন্ধ্যায় মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়কে এই পদে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’–এর পাশাপাশি পিএমশ্রী–তে (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া) অন্তর্ভুক্ত হবে রাজ্য। ফলে আগামী দিনে রাজ্যে স্কুলশিক্ষার পরিকাঠামো ঢেলে সাজবে বলে আশায় শিক্ষামহলের একাংশ।
- নতুন সরকার ক্ষমতায় এসেই তোলাবাজি বন্ধ করার নির্দেশ দেওয়ায় খুশির হাওয়া জেলার শিল্পমহলে। ছোট ও মাঝারি ব্যবসায়ী, প্রোমোটার, সরকারি ঠিকাদার, অটো ও টোটো চালকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
- ১ জুলাই থেকে সারা দেশে চালু হবে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি জি রামজি) আইন৷ মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা আইনের পরিবর্তে প্রণীত এই নতুন আইনে গ্রামীণ রোজগারের ক্ষেত্রে ১০০ দিনের পরিবর্তে প্রতি বছর ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সোমবার গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
- পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, দফতরে এলাম। কর্মীদের সঙ্গে কথা বললাম। কীভাবে কাজ চলছে, কী কী সমস্যা রয়েছে, কী কী করতে হবে, সবটা শুনলাম। পুরো বিষয়টা বুঝে নিয়ে একটু সময় লাগবে। তারপর খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।
- বিভিন্ন বোর্ড, সংস্থা এবং সরকারি সংস্থায় নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর এবং চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সমন্বয় শাখার তরফে পদক্ষেপের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সোমবার বিকেলে। তার পরেই স্কুল ও উচ্চশিক্ষার বিভিন্ন স্বশাসিত সংস্থা থেকে সভাপতি, চেয়ারপার্সন এবং সচিবরা পদত্যাগ শুরু করলেন।
- পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী, তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার রাতে গ্রেপ্তারির পর আজ, মঙ্গলবার তাঁকে পেশ করা হবে আদালতে।
- উত্তর দিনাজপুরের চোপড়ার প্রভাবশালী তৃণমূল নেতা গোপাল ভৌমিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নেপালে পালানোর চেষ্টা করার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
- মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আমেরিকার হামলা ঠেকাতে নাকি পাকিস্তানের সামরিক ঘাঁটিতে নিজেদের যুদ্ধবিমান লুকিয়ে রেখেছিল ইরান। সোমবার এমনই দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ়’।

Be the first to comment