রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালুর তীব্র বিরোধিতায় সরব বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। গতকালই এআইইউটিইউসি-র নেতৃত্বে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস, নন্দ পাত্র, শান্তি ঘোষ প্রমুখ নেতা এর তীব্র বিরোধিতা করে তা বাতিল করার দাবি জানান।
অশোক দাস বলেন, গত দশ বছর ধরে কেন্দ্রীয় সরকার ভারতীয় শ্রম সম্মেলন করে না। অথচ আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) সদস্য হিসাবে কোন সিদ্ধান্ত নিতে হলে এই সম্মেলন করা আবশ্যক। প্রতি বছর শ্রমিক, মালিক সংগঠনের সঙ্গে সরকার এর যৌথ আলোচনা করা এর রীতি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এর কোন রীতিনীতি না মেনেই ৮ মে যেভাবে নতুন শ্রম কোড চালু করেছে তা ঠিক নয়।
শ্রমিক স্বার্থ বিরোধী এই নীতি রাজ্যে চালু না করতে তাঁরা নতুন সরকারকে আর্জি জানান।
অন্যদিকে সিপিএম পলিট ব্যুরো পৃথকভাবে মোদি সরকারের এই ভূমিকার নিন্দা করে দেশব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে।

Be the first to comment