দশে দশ

Spread the love
  1. মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  2. মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বপনসাধন (টুটু) বসু। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
  3. ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “মেসির ঘটনা প্রত্যেকর জন্যই দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে। দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানাব।
  4. প্রায় দেড় কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল মঙ্গলকোটের যবগ্রাম সমবায় সমিতিতে। মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ-এর অভিযোগ, তৃণমূলের জমানায় মঙ্গলকোটে সমবায় সমিতিগুলি বেহাল হয়েছে। দিনের পর দিন সমবায়গুলিতে ভোট না-করিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। আমরা চাই, এলাকার সাধারণ মানুষ তাঁদের জমানো টাকা ফেরত পান।
  5. নির্দেশিকা জারি করে সরকারি দফতরগুলিতে জানানো হল, কাজে কোনও ফাঁকি বরদাস্ত করা হবে না। সকাল ১০টায় দফতরে আসতে হবে। এবং বিকাল ৫টার আগে বেরনো যাবে না। নিয়ম মেনে চলতে হবে।
  6. মাতৃভাষা কুড়মালিতেই শপথ নিতে চলেছেন কুড়মি সম্প্রদায়ের তিন বিজয়ী বিধায়ক–সহ বিজেপির মোট পাঁচ জন। মঙ্গলবার এমনই দাবি করেছেন জঙ্গলমহলের বিজেপির একাধিক বিজয়ী প্রার্থী।
  7. রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।
  8. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
  9. সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুণেরও বেশি। ইরান-আমেরিকা সংঘাতের সোনা ও রুপোর আমদানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
  10. কোভিডের সময়েই নাকি রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বন্ধ চাইনিজ় রেস্তোরাঁ কোটি কোটি টাকা আয় করেছে — মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে এমনই তথ্য জানাল করল ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*