রোজদিন ডেস্ক :
অকালে প্রয়াত হলেন উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদবের ছোট ভাই প্রতীক যাদব। মাত্র ৩৮ বছর বয়েসে তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন।
প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মূলায়ম সিং যাদবের দ্বিতীয় পক্ষের স্ত্রীর পুত্র ছিলেন প্রতীক। তাঁর স্ত্রী অপর্ণা যাদব বিজেপির মহিলা নেত্রী।
সূত্রে র খবর, কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রতীক। কিছুটা সুস্থ হয়ে বাড়ি আসেন। আজ ভোরে ফের অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিশ্বাস ফেলেন। তাঁর দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

Be the first to comment