তৃণমূল ভবন খালি করা হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন মন্টু সাহা এবার তৃণমূল ভবন খালি করার কাজ শুরু করেছেন। গতকাল থেকে ইএম বাইপাসের ধারে বিশাল এই ভবনের দুটি তলা খালি করার কাজ চলছে। সরানো হচ্ছে আসবাবপত্র, দলের ব্যানার ইত্যাদি নানা জিনিস।
তৃণমূলের দাবি, দলের পক্ষেই সব সরিয়ে নেওয়া হচ্ছে। আজ সকালে বেশ কয়েকটি পণ্যবাহী যান মালপত্র নিয়ে চলে যায়।
এই ভবনের মালিক মনোতোষ সাহা, যিনি মন্টুদা নামে পরিচিত ছিলেন, ২১ জুলাই সহ তৃণমূলের সব অনুষ্ঠান, কর্মসূচি র বরাত পেতেন৷ তাঁর দাবি, দু-বছরের চুক্তিতে এই ভবন তিনি তৃণমূলকে দিয়েছিলেন৷
রাজ্যে পালাবদলের পরই তিনি এই ভবন খালি করার জন্য তৃণমূলকে চাপ দেন। প্রথমে তেমন আমল না দিলেও মমতাপন্থী তৃণমূল তাঁর দাবি মেনে ভবন খালি করে দিচ্ছে।
আপাতত কলকাতায় তৃণমূল ভবন শীর্ষক কিছু থাকছে না৷ ইএম বাইপাসের পাশে দলের সাবেক নিজস্ব ভবনটি ভেঙে নতুন ভবন তৈরির কথা ছিল। তা কতটা কি হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*