দশে দশ

Spread the love
  1. তৃণমূল সরকারের পাপের ফলেই তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়েছে বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই ‘পাপ’–এর বিচারের ক্ষেত্রে জ়িরো টলারেন্সের বার্তা দিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘ছাড়াছাড়ির কোনও সিন নেই।’
  2. তামান্না-হত্যা মামলায় সরকারি আইনজীবীকে সরাল রাজ্য সরকার। তামান্না মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হল বিভাস চট্টোপাধ্যায়কে। আগে সরকারি আইনজীবী ছিলেন সুবেদি সান্যাল।
  3. তারাতলা বিপর্যয়ের ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি ছিলেন কালীচরণ। এবার সেই কালী-কেই গ্রেফতার করল পুলিশ।
  4. টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার করা হলো দাঁতন-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মণিশঙ্কর মিশ্রকে। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দাঁতন আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  5. বৃহস্পতিবার, মুর্শিদাবাদ পুরসভার তৃণমূলের ১১ জন ও এক জন নির্দল কাউন্সিলার লালবাগ মহকুমাশাসক পূজা মিনার কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।
  6. চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত আশিক কাজী ইমামকে হাওড়া থেকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আর এক অভিযুক্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরা ইতিমধ্যেই জমি দুর্নীতি ও বেসরকারি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন।
  7. শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে। কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটায় গার্ডার জুড়ে দেওয়ার অন্তিম পর্যায়ের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  8. বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়কে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় দু’টি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত যাত্রীকে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  9. নাগা উপজাতির লোকজনকে অপহরণ করে খুন করা যে তাদের ‘বড় ভুল’ তাও প্রকাশ্যে স্বীকার করেছে তারা। ওই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে কুকি-জ়ো কাউন্সিল
  10. ভেনেজ়ুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫। আহত ৪,৩০০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*