রোজদিন ডেস্ক :
পাসপোর্ট শুধু বিদেশ ভ্রমণের নথি, ভারতের নাগরিকত্বর প্রমাণ নয়, বিদেশ মন্ত্রকের এই বক্তব্য নিয়ে দেশব্যাপী বিতর্ক দেখা দিয়েছে।
পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের এই বক্তব্য নিয়ে বিস্মিত দেশের সব মহল। কংগ্রেস, শিব সেনা-সহ একাধিক রাজনৈতিক দল, বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বলে বিভিন্ন মহলের অভিযোগ।
এবার এতে যুক্ত হোল পাসপোর্টও। সাধারণত দেশের নাগরিক দের ই বিদেশ ভ্রমণের ছাড়পত্র হিসাবে পাসপোর্ট দেওয়া হয়। এবার তা নিয়েও প্রশ্ন, বিতর্ক উঠলো।

Be the first to comment