- এবার থেকে কন্টেনারে তেল ভরতে পারবেন কৃষক-চা শ্রমিকরা। আম জনতার স্বার্থে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের।
- হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
- তারাতলা-কাণ্ডে গ্রেফতার এস ডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার শিবপুরের বাড়িতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আধিকারিকরা
- বিনা অনুমতিতে অবৈধভাবে দলের নাম ব্যবহার করার জন্য পুলিশের কাছে আবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কালীঘাট-তৃণমূল।
- শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলামকে গ্রেফতার করলো বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।
- বর্ধমান শহরের উপকণ্ঠে উপনগরী রেনেসাঁ থেকে রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে আটক করল মাধবডিহি থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের রয়েছে বলে জানা যাচ্ছে।
- ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে ভাঙড় ডিভিশনের অন্তর্গত উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করে।
- সরকারি আবাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফের বালুরঘাট পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন প্রতারিতরা।
- চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ভাইজান আলী মণ্ডল। গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। ধৃত ভাইজান আলী মণ্ডল ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য।
- পুলিশের জালে প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল নেতা রহিম নবীর ভাই ফিরোজ নবী। ৫ বছর আগে এক বিজেপি নেতাকে তিনি মারধর করেছিলেন বলে অভিযোগ।
- মালদার তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস ফিরলেন কংগ্রেসে। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি।
- শনিবার রাতে প্রবল বৃষ্টি হয় উত্তরবঙ্গ ও সিকিমে। তার জেরে উত্তর সিকিমের ফিদাংয়ে সেনাদের তৈরি বেইলি ব্রিজ উড়ে গিয়েছে। মঙ্গন থেকে জঙ্গুতে যাতায়াত বন্ধ।
- রবিবার ন্যান্সি শহরের তঁম ব্লেঁ-তে কাছে বিমান ভেঙে পড়ে। মৃত্যু হলো ১১ জনের। তাঁরা সকলেই স্কাইড্রাইভার।
- সৌদি আরবের সবচেয়ে বড় তেল পরিশোধন সংস্থা আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। রবিবার রাস তানুরায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
- পাকিস্তানের করাচির গুলিস্তান-ই-জোহর এলাকায় জঙ্গি হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাক সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন।

Be the first to comment