করাচির আধা সামরিক ঘাঁটিতে হামলায় ভারতের হাত! পাকিস্তানের অভিযোগ খারিজ বিদেশ মন্ত্রকের 

Spread the love

রোজদিন ডেস্ক : 

পাকিস্তানের করাচির আধা সামরিক ঘাঁটিতে গতকাল রাতে ভয়াবহ সশস্ত্র হামলায় ভারতের হাত থাকার অভিযোগ খারিজ করলো বিদেশ মন্ত্রক। ওই হামলায় আধা সামরিক বাহিনীর তিন নিরাপত্তা রক্ষী প্রাণ হারান। বিস্ফোরণ, গুলির লড়াই এ এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। পালটা আক্রমণে তিন হামলাকারীও নিহত হয় বলে পাকিস্তানের দাবি। এই হামলার নেপথ্যে ভারত আছে বলে অভিযোগ ওই দেশের।

আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই বক্তব্য খারিজ করেন। বলেন, এই অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন। অন্যদের (পড়ুন ভারত) দিকে অভিযোগের আঙুল না তুলে ইসলামাবাদের নিজেদের দিকে তাকানো উচিত। নিজেদের দেশে যে সন্ত্রাসবাদী পরিকাঠামো তৈরি করেছে, তার থেকে মুক্ত করুক বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে। তেহেরিক এ তালিবান পাকিস্তান (টি টি পি) এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*