রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গারডিয়েন অফ দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করল সেসেলশ।

আজ সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী এই খবর জানিয়ে সেসেলশের সরকার, জনসাধারণকে কৃতজ্ঞতা জানান। বিশেষ ভাবে ওই দেশের রাষ্ট্রপতি হারমিনিকে ও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে যে সব দেশ নিজেদের দায়িত্ব মনে করে এই পথের অংশীদার হয়েছে, এই বিশেষ সম্মান তাদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আবহাওয়া পরিবর্তন নিয়ে সচেতন হওয়ার আহবান জানান। পরিবেশ সুরক্ষিত রাখতে সব দেশের একসঙ্গে কাজ করা উচিত বলে প্রধানমন্ত্রী মনে করেন।
তিনদিনের সফরে সেসলশ সফরে গেছেন প্রধানমন্ত্রী। আজ দু দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। ভারত মহাসাগরের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশে সামুদ্রিক অর্থনীতিতে জোয়ার আনার বার্তাও দেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকে উভয় দেশের শিল্প সম্ভাবনা সহ নানা বিষয়ে আলোচনা হয়।

Be the first to comment