শিলিগুড়ি থেকে গ্রেফতার হাওড়া সদরের আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ দাস

Spread the love

প্রতিবেদন: তোলাবাজি ও হুমকির অভিযোগে এবার গ্রেফতার হলেন আইএনটিটিইউসি-র হাওড়া সদরের প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস। তোলাবাজি, হুমকি দেওয়া-সহ বেশ কিছু অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ। ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকেই ফেরার ছিলেন তিনি। ফল ঘোষণার দিন রাতে তার বাড়িতে হামলা হয়। তার বাইক ভেঙে দেয় হামলাকারীরা। তারপর থেকেই অরবিন্দর খোঁজ চলছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের একটি দল তার খোঁজে উত্তরবঙ্গে যায়। শুক্রবার রাতে শিলিগুড়ি থেকে অরবিন্দ দাসকে গ্রেফতার করা হয়।।শিলিগুড়িতে এক আত্মীয়র বাড়িতে গা-ঢাকা দিয়েছিলেন তিনি। রবিবারই ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বর এলাকায় একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন অরবিন্দ। যদিও ভোটের ফল ঘোষণার পর বিদ্রোহী ঋতব্রত শিবিরের কোনও কর্মসূচিতে তাকে দেখা যায়নি। তার গ্রেফতারির পর তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*