খামেইনির শেষকৃত্যে ভারতের হয়ে বিদেশ প্রতিমন্ত্রী, বিহারের রাজ্যপাল যাবেন

Spread the love

রোজদিন ডেস্ক :

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই এর শেষ কৃত্যে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা ও বিহারের রাজ্যপাল আতা হুসেন ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন। আগামী ৪ জুলাই থেকে ৯ জুলাই অবধি ইরানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ধর্মীয় নেতার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে।

গত ফেব্রুয়ারি শেষে আমেরিকার বিমান হামলায় কন্যা, নাতনি সহ নিহত হন খামেইনি। তাঁর শেষ কৃত্যে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি। মোদিজির পরিবর্তে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী, ও বিহারের রাজ্যপাল এই অনুষ্ঠানে দেশের হয়ে যোগ দেবেন বলে সরকারি সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*