রোজদিন ডেস্ক :
চোখের চিকিৎসা করতে বিদেশ যাওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এই নিয়ে দ্রুত শুনানির জন্য তাঁর আর্জি উচ্চ আদালতে দুবারই খারিজ হয়ে গেছে।
তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সোমবার বলেন, চিকিৎসার নামে উনি কি দেশ থেকে পালাতে চাইছেন?
অভিষেক ব্যানার্জিকে বিঁধে তিনি বলেন,এখন আইনের দরজা সবার জন্যই সমান ভাবে খোলা। উনি বিদেশ যাত্রার আবেদন করতেই পারেন। কিন্তু প্রবণতাটা পরিষ্কার। উনি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন কিনা, এর উত্তর ওঁকেই দিতে হবে।
সোমবার বিধান সভায় আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁরা তা পূর্ণ সমর্থন করছেন বলে দেবজিৎ সরকার জানান।

Be the first to comment