রোজদিন ডেস্ক :
একটি নামী ইংরেজি দৈনিকের প্রাক্তন সম্পাদক রাজাগোপালের পাসপোর্ট সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী সতীশন।রাজ্যের এসআইআরে বিশিষ্ট এই সাংবাদিকের নাম বাদ যাওয়ায় তাঁর পাসপোর্ট নবিকরণে সমস্যা হচ্ছে। বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য মুখ্যমন্ত্রী কে অনুরোধ করেছেন কেরলমের মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের ছাড়পত্র না মেলায় তাঁর পাসপোর্ট নবিকরণের সমস্যা হচ্ছে। আদতে কেরলমের ভূমিপুত্র রাজাগোপাল দীর্ঘ তিন দশকের বেশি কলকাতায় থাকেন। তাঁর এই সমস্যা নিয়ে সিপিএমের জাতীয় সম্পাদক এম এ বেবি উদ্বেগ ব্যক্ত করেছেন।
এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কেরলমের মুখ্যমন্ত্রীও।

Be the first to comment